ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি বন্ধ করতে আইন প্রয়োজন: ছাত্রদল সভাপতি

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজে ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিলের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য রাখেন।


রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্র রাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও, ছাত্রদল শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।


তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে এবং নানা অপকর্মে লিপ্ত রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগ কর্মী রয়েছে।


উল্লেখ্য, প্রায় ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রদলে। কাউন্সিলে মোট ৬৩৯ 

ads
ads
ads

Our Facebook Page

↑